বিয়ের অনুষ্ঠান শেষে কনে নিয়ে ফেরার পথে হামলা, পুলিশ সদস্যসহ আহত ১৫
কিশোরগঞ্জের মিঠামইনে বিয়ে শেষে নববধূকে নিয়ে বরের বাড়িতে ফেরার পথে হামলার ঘটনা ঘটেছে। এতে এক পুলিশ সদস্যসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। এসময় কনের পরিবারের সদস্য ও স্বজনদের মারধরের পাশাপাশি টাকা-পয়সা ও স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ উঠেছে।
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ২০:৩৩